ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রগতি লেখক সংঘের ‘ডালে ডালে লাল দ্রোহ’

মাইদুল ইসলাম (গাইবান্ধা জেলা প্রতিনিধি)
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

অমর একুশে স্মরণে মঙ্গলবার সকালে ‘ডালে ডালে লাল দ্রোহ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখা। গাইবান্ধা পৌর পুকুরপাড়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি কবি-আবৃত্তি শিল্পী দেবাশীষ দাশ দেবু। আলোচনা করেন গবেষক, সাহিত্যিক রূপম রশিদ।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..সম্মিলিত কণ্ঠে এই গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি করেন দেবাশীষ দাশ দেবু, রজতকান্তি বর্মন, পিটু রশিদ, মনির হোসেন সুইট, শিরিন আকতার ও সোহেল রানা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রণজিৎ সরকার, আব্দুর রউফ মিয়া, শিশু শিল্পী রাউসি রুবাইয়াত রিথি ও নভোনীল রায়।

শিশুদের একক ও বৃন্দ আবৃত্তিতে অংশ নেয় মেঘলীনা দ্যুতি, অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের রুজাইনা, ত্বসিন, লিঠি, তুবা, কাব্য, রাফা, রিক, রাকিব, সাদিকা, সাবা, মৃত্তিকা, মাশরুবা, রাজদিব্য, দিব্যজ্যোতি, দীপ্ত, উর্বশী, নিহান, অনন্য, সাদ, তানাজ ও রুপকথা। তবলায় ছিলেন সুজয় সরকার। অনুষ্ঠান উপস্থাপন করেন শিরিন আকতার।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।