গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড় ইউনিয়নের পশ্চিম দুলাল মন্ডল পাড়া গ্রামে আদালতের ১৪৫ ধারা উপেক্ষা করে দলবদ্ধ হয়ে নালিশী জমিতে ঘর উত্তোলন করেছে প্রতিপক্ষরা।
জানা যায়, পশ্চিম দুলাল গ্রামের মৃত একরাম আলী মন্ডলের পুত্র বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মন্ডল এবং একই গ্রামের মৃত নবির উদ্দিন মন্ডলের পুত্র বাবলগংদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও তা সম্ভব হয়ে ওঠেনি। পরে গত ১৫-০২-২৩ ইং তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট,আদালত গাইবান্ধা মিস মামলা নং ১৭০/২০২৩( সুন্দরগঞ্জ) দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মন্ডল।
যাহার ধারা ১৪৫ ফৌ: কা: বি: এবং স্মারক নং- ৩৯৬(২)/২৩। বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক নালিশী জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা থাকলেও বাবলগংরা তা উপেক্ষা করে ২৪-০২-২৩ ইং তারিখে ঘর উত্তোলন করেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ঘর উত্তোলনকালে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মশিউর রহমান বলেন, ঘটনাকালে আমি গিয়েছিলাম এবং আইনি পরামর্শ দিয়ে আসছি।
বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মন্ডল বলেন,আমি চাই প্রশাসন সঠিক তদন্ত করুক। প্রতিপক্ষের হিংস্র মনোভাবে আমি শক্ঙিত। সঠিক বিচারের দাবী জানাচ্ছি।

