ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সমাজতা‌ন্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট কেন্দ্রীয় ক‌মি‌টির সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
মার্চ ৩, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গতকাল ২মার্চ প‌টিয়া থানার মো‌ড়ে সমাজতা‌ন্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট কেন্দ্রীয় ক‌মি‌টি ঘো‌ষিত দাবী দিবস উপল‌ক্ষে ১। বিদ‌্যুৎ ডি‌জেল, সা‌রের দাম কমা‌নো, ২। ভেজাল বী‌জের কার‌ণে ক্ষ‌তিগ্রস্ত কৃষক‌দের‌কে ক্ষ‌তিপূরণ প্রদান, ফস‌লের লাভজনক দাম নি‌শ্চিত করা, ৩। গ্রাম শহ‌রের শ্রমজী‌বি মানুষ‌দের জ‌ন্যে আর্মি রে‌টে রেশন প্রদান, সারা বছ‌রের কাজ ও খা‌দ্যের নিশ্চয়তা প্রদান, ৪। সকল কৃষক‌দের না‌মের সা‌র্টিফি‌কেট মামলা প্রত‌্যাহার, ৫। কৃষক‌দের‌কে স্বল্পসু‌দে ঋণ প্রদান এবং ব‌্যাংক ঋণ নি‌তে ঘুষ নেওয়া বন্ধ, ৬। কৃ‌ষি উপকর‌ণের দাম কমা‌নো, ৭। প‌টিয়ার কৃষক‌দের উৎপা‌দিত সব‌জি রাখ‌তে কোল্ড স্টো‌রেজ নির্মাণ করা, ৮ । চানখালী খা‌লের পা‌ড়ে বে‌ড়িবাধ নির্মা‌ণে ক্ষ‌তিগ্রস্ত জ‌মির মা‌লিক‌দের‌কে যথাযথভা‌বে ক্ষ‌তিপূরণ প্রদান করা, ৯। প‌টিয়া পি‌ডি‌বি এবং পল্লী বিদ‌্যুৎ সমি‌তি চট্টগ্রাম- ১ এর দূর্নী‌তি ও হয়রা‌নি বন্ধ করা ইত‌্যা‌দি দাবীসহ ১০ দফা দাবী‌তে এক‌ সমা‌বেশ মু‌বিনুল হক সা‌ব্বি‌রের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত হয় ।

সভায় বক্তব‌্য রা‌খেন বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ ও কৃষকফ্রন্ট কেন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য কম‌রেড আল কা‌দেরী জয় ও কম‌রেড স ম ইউনুচ ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।