গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৮ নং ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা ( ইন্দ্রিরার পাড়) নামক স্থানে হেরিং বোন বন্ডের (এইচবিবি) ২৫০ ফিট রাস্তার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ রাস্তার উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক কওছর আজম হান্নু,ধোপাডাঙ্গা জাতীয় পার্টির আহবায়ক ইন্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহীন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ইউপি জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ফজলার রহমান, মোন্নাফ,সদস্য সচিব ইকবাল হোসেন চৌধুরী,জাতীয় কৃষক পার্টির ইউনিয়ন সভাপতি তোফাজ্জল হোসেন,ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, ২০২২/২৩ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কাবিখা প্রকল্পের আওতায় ২৫০ ফিট রাস্তা দক্ষিণ ধোপাডাঙ্গার ইন্দ্রারপাড় থেকে উষা এনজিও পর্যন্ত হেরিং বোন বন্ডের প্রকল্পের অনুমোদন হয়। অবহেলিত কাঁচা রাস্তায় ইটের রাস্তা পেয়ে খুশী এলাকাবাসী। উদ্বোধনকালে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব কওছর আজম হান্নু বলেন, সুন্দরগঞ্জের মাটি ও মানুষের নেতা ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশে একটি আধুনিক উপজেলা গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি। পল্লী বন্ধু এরশাদের আদর্শ আর এমপির পরামর্শে সুন্দরগঞ্জ দেশের মধ্যে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ।
উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা বলেন, মাননীয় এমপি মহোদয় দৃশ্যমান উন্নয়ন করে সকলের মন জয় করেছেন। দলমত নির্বিশেষে সকলে তাঁকে অনেক ভালোবাসেন। তার হাত ধরেই আমরা সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবো। স্থানীয় ব্যক্তি লিটন চন্দ্র মহন্ত বলেন, আমাদের এ রাস্তাটি বর্ষাকালে বেহাল দশা হয়। পারাপার করা খুবই কষ্টকর হয়। এমপির দেয়া ইটের হেরিং পেয়ে আমরা অনেক খুশী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, উপজেলার সকল হেরিং বোন বন্ডের কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

