চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫জন নিহতের খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অন্তত ১০০ জন।
শনিবার বিকেল ৪টার দিকে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় মিলেছে তারা হলেন— নারায়ণ দাশ (৬০), জসিম উদ্দীন (৪৩), মো. লিটন (৫০), ফেন্সি (২৮), মুজিবুর রহমান (৪০), আবদুল মোতালেব (৫২), প্রবেশ লাল শর্মা (৪৮), ইঞ্জিনিয়ার শাহরিয়ার (২৮), মো. আজাদ (২২) এবং সুলেমান ড্রাইভার (৪৫)। তবে নিহত ৫ জনের নাম-পরিচয় জানা যায়নি।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

