ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবির সন্দেহে আটক ৩০

ভ্রাম‍্যমান প্রতিনিধি
মার্চ ৫, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখান এলাকার একটি রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবির সন্দেহে ৩০ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) রাতে ওই রেস্টুরেন্টে বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, একটি রেস্টুরেন্ট থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। তারা কোনো সংগঠনের সদস্য কিনা, সেটা যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, আটককৃতরা জামায়াত-শিবিরের নেতাকর্মী। আটকদের মধ্যে জামায়াতের অর্থ যোগানদাতা টেরীবাজারের মনসুর রয়েছেন। গত ১৬ মে জামায়াতের গোপন মিটিংকালে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে জামিনে বের হয়ে পুনরায় জামায়াতের সাংগঠনিক কাজ করছে। এছাড়াও আটকদের মধ্যে জামায়াতের জাহাঙ্গীরও রয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।