ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শোক সভায় দরজা ভেঙে মাথা কাটলো নাছিরের

নিউজ ডেস্ক
মার্চ ৫, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মোসলেম উদ্দিন আহমেদ এমপির শোকসভা শেষে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কাঁচের দরজা ভেঙে মাথায় আঘাত পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের প্রধান গেটের কাচের দরজা ভেঙে তার মাথা কেটে যাওয়ায় চারটি সেলাই দিতে হয়েছে। চিকিৎসা শেষে নাছিরকে বাসায় বিশ্রামে পাঠিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। শোক সভা থেকে নাছিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া নগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী বলেন, ‘মোসলেম ভাইয়ের শোক সভা শেষ করে কাদের ভাইকে (ওবায়দুল কাদের, প্রধান অতিথি) নিয়ে কনভেনশন সেন্টার থেকে বের হচ্ছিলেন।

এসময় নেতাকর্মীদের ভিড় ও হুড়োহুড়িতে মেন গেটের কাচ ভেঙে যায়। এসময় কাদের ভাইকে রক্ষা করা গেলেও নাছির ভাইসহ কয়েকজন আহত হন। কাচের আঘাতে উনার (নাছির) মাথার মাঝখানে কেটে যায়। পরে মেডিকেল সেন্টারে নিয়ে চারটি সেলাই করা হয়। সেখানে থেকে বিশ্রামের জন্য বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।
তবে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীর আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক নেতা ফয়সল ইকবাল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।