ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালুরঘাট সেতুতে যান চলাচল বন্ধ থাকবে ৫ ঘণ্টা

NewsDay 24
মার্চ ৬, ২০২৩ ১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি :
রেলওয়ের জানালীহাট-গোমদণ্ডী স্টেশনের মধ্যবর্তী স্থানে অবস্থিত কালুরঘাট সেতুর উভয় প্রান্তে উচ্চতা প্রতিবন্ধক স্থাপন কাজের জন্য ৫ ঘণ্টা যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
রবিবার (৫ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর পাঠানো রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী মো. আবরার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, কর্ণফুলী রেলওয়ে সেতুর উভয় প্রান্তে উচ্চতা প্রতিবন্ধক স্থাপন কাজ সম্পাদনের জন্য সোমবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা প্রয়োজন। তাই সুষ্ঠুভাবে এ কাজ সম্পন্নের জন্য ট্রাফিক সার্জেন্টদের পর্যাপ্ত পুলিশ ফোর্সসহ সংযোগ সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজে সহায়তার নির্দেশ দেয়া হলো।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।