নানান আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় হাতিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সোমবার দিনব্যাপী কর্মশালার মধ্য দিয়ে তাদের বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি এবং উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক কওছর আজম হান্নু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সর্দার মিজানুর রহমান মিলন, সমাজ সেবক রাশেদুজ্জামান লিটন, বামনডাঙ্গা জাতীয় পার্টির সভাপতি রেজাউল ইসলাম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজের উপজেলার সভাপতি শাহ সুলতান সরকার সুজন,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, হাতিয়া সঃপ্রাঃবিঃ প্রধান শিক্ষক সাইদুর রহমান,ইউপি সদস্য আঃ রশিদ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মাহামুদুন্নবী মিটন, অভিভাবক সদস্য শহীদুল ইসলাম প্রমুখ।
হাতিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলীর সভাপতিত্বে এবং শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় প্রথমে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট দিয়ে বরণ এবং পরে আলোচনা সভার মাধ্যমে প্রাথমিক পর্ব শুরু হয়।পরে নবীনদের ফুল দিয়ে বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সচেতন মহল বলছেন, বিদ্যালয়টির সভাপতির একক প্রচেষ্টা এবং শিক্ষকদের সহযোগিতায় বিদ্যালয়ের গুণগত শিক্ষার মান একধাপ এগিয়ে। তবে বিদ্যালয়ের উন্নয়নে হান্নুর বিকল্প নেই। এক বিশেষ বিবৃতিতে বিদ্যালয়ের সভাপতি কওছর আজম হান্নু বলেন, আমি বিদ্যালয়ের শিক্ষার মানের দিকটা বেশি খেয়াল করি। আজকে তারা ভালো করে পড়াশোনা করে আগামীর দেশ গড়বে এমনটাই প্রত্যাশা।

