নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রাম নগরের বিমান বন্দর সড়কে বাস উল্টে তিন জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ইপিজেড থানার বিমান্দর সড়কের পদ্মা-মেঘনা-যমুনা তেলের ডিপো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আসাদুজ্জামান (৩০), মিটন কান্দি দে (২৫) ও মো. আজিজুল হক (২৮)। এদের মধ্যে প্রথম দুজন বাসের চালক ও হেলপার। অপরজন রেলওয়ের পয়েন্টসম্যান।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, তেল ডিপুর সামনে রেলওয়ের পয়েন্টসম্যান আজিজুল হককে ধাক্কা দেয় একটি বাস। এসময় বাসটিও উল্টে যায়। ঘটনাস্থলেই রেলওয়ে কর্মী মারা যান আর চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক বাসের দুজনকে মৃত ঘোষণা করেন।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD