ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা

Link Copied!

সারা দেশের ন্যায় জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে গত ৮ই মার্চ ২০২৩ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মহিলা কার্যালয়ের সামনে থেকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে বিশাল একটি শোভা যাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাহফুজা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক সুপার ভাইজার আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন সাবানা, উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়, উপজেলা মৎস্য অফিসার তৌহিদা তাসমিম, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মিসেস রতনা রশিদ ও মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিসেস মেরী আক্তার, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, আতাহার যুথি মহিলা সমিতির সভাপতি হাবিবা জাহান জার্সিয়া ও মাদাই নূর মহিলা সমিতির সভাপতি নাসিমা খানম, ব্র্যাক অফিসার সেলপ খাতিজা খাতুন প্রমুখ।

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন শাখার কর্মকর্তা, উপজেলার বিভিন্ন এলাকার মহিলা সমিতির মহিলা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি ইউএনও বলেন ছেলে ও মেয়েকে সমানভাবে মানুষ করার কথা বলেন এবং পুরুষদের ক্ষেত্রে বলেন, কারোর দুইটি অথবা চারটি স্ত্রী থাকলে স্ত্রীদের সাথে সমান ব্যবহারের কথা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।