ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায়- এমপি স্বপন

Link Copied!

উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের আয়োজনে গত ৭ই মার্চ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিনফুজুর রহমানের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন জয়পুরহাটের জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম ও রতনা রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, উপজেলা আওয়ামী
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুবিনুল হক মুবিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেরী আক্তার এছাড়াও অনেকে।

এসময় কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।