ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গুনিয়ায় দুই বছর পর চাঁদাবাজি মামলার আসামি রানাকে গ্রেফতার

এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি
মার্চ ৮, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দীর্ঘদিন পলাতাক থাকার পর চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী রানা চৌধুরীকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

বুধবার (৮ মার্চ) বিকাল টার দিকে রাঙ্গুনিয়া থানার এস আই মো. হাসানের নেতৃত্বে উপজেলার রানীরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, আসামি রানা চৌধুরীর বিরুদ্ধে একটি চাঁদাবাজি (জি আর নং ১৫০/২০২০) মামলা ওয়ারেন্ট রয়েছে। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজানগর ইউনিয়নের রানীরহাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত রানা চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ীর আবদুল কাদের প্রকাশ পরানের ছেলে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি বলেন, রাঙ্গুনিয়া থানার একাটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রানাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম সম্পাদন করে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।