নগরীর ২৫নং রামপুর ওয়ার্ডের ঈঁদগাহ মধ্যম রামপুর হাসান শাহ্ মাজার লেইনে, আতস-বাজি থেকে বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় বশির আহমেদের সেমি পাকা ভাড়া ঘরের চালে স্থানীয় শিশু-কিশোররা আতশবাজি নিয়ে উল্লাস করার সময় অসাবধানতার বসে আতস বাজির ফুলকি ঘরের চালে গিয়ে পড়ে।
এতে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয়দের অভিযোগ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে কোনো ধরনের সাহায্য পাওয়া যায়নি। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

