ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গায় জাতীয় পার্টির ৭ নং ওয়ার্ড কমিটি গঠন

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৮ নং ধোপাডাঙ্গা ইউনিয়নে জাতীয় পার্টির ৭ নং ওয়ার্ডের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

বুধবার বিকেলে ধোপাডাঙ্গার আকন্দ পাড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে কমিটির ঘোষণা দেয়া হয়। এতে ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ইন্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক কওছর আজম হান্নু।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় ছাত্র সমাজের উপজেলা শাখার সহ-সভাপতি মোসলেম মিয়াজী,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ধোপাডাঙ্গা ইউনিয়ন শাখার জাতীয় পার্টির সদস্য সচিব ইকবাল হোসেন চৌধুরী, জাতীয় কৃষক পার্টির ইউপি সাধারণ সম্পাদক শামীম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা শেষে ভোট গ্রহণের পর ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মাহবুব আলম শাহীন কাঙ্ক্ষিত কমিটির নাম ঘোষণা করেন। এতে সাজু মিয়াকে সভাপতি, সাধারণ সম্পাদক শহীদ মিয়া,সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়াকে নির্বাচিত করে ৭১ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়।

এক বিশেষ বিবৃতিতে জননেতা কওছর আজম হান্নু বলেন, আগামী দুই বছরের জন্য এই কমিটির মেয়াদ কাল। দলকে সুসঙ্গঠিত করার লক্ষ্যে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় পল্লী বন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে উন্নয়নের কথা এবং ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর উন্নয়নের কথা জানান দিতে। কারণ তিনি সুন্দরগঞ্জের এমপি হওয়ার পর থেকে আমরা পেয়েছি সুশাসন,শান্তি,উন্নয়ন ইত্যাদি। তাই আগামীতেও ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীকে চাই।

এ সময় উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা বলেন, আমরা ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপিকে পেয়ে ধন্য। তার হাত ধরেই উপজেলা দেশের মধ্যে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।