ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

Link Copied!

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে গত ৯ ই মার্চ বৃহষ্পতিবার দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে এবং ২৫শে মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযপান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিনফুজুর রহমান মিলন, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন, কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়, উপজেলা মৎস্য অফিসার তৌহিদা তাসমিম, উপজেলা মাধ্যমিক অফিসার মনোয়ারুল হাসান ও উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যন আলী আকবর, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আ. ন. ম. শওকত হাবিব তালুকদার লজিক।

এসময় সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র প্রস্তুতিমূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় উক্ত অনুষ্ঠানগুলি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সকলের সহযোগিতা চেয়ে সভা
সমাপ্ত ঘোষণা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।