গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৮ নং ধোপাডাঙ্গা ইউনিয়নে জাতীয় পার্টির ৯ নং ওয়ার্ডের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে ধোপাডাঙ্গার দক্ষিণ রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে কমিটির ঘোষণা দেয়া হয়।
এতে ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ইন্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক কওছর আজম হান্নু।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় ছাত্র সমাজের উপজেলা শাখার সহ-সভাপতি মোসলেম মিয়াজী,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,জাপা নেতা মুন্সী সাজু,সাবেক মেম্বার ফজলার রহমান,কৃষক পার্টির সাবেক ইউপি সভাপতি তোফাজ্জল হোসেন,কৃষক পার্টির ইউপি সাধারণ সম্পাদক শামীম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা শেষে ভোট গ্রহণের পর ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মাহবুব আলম শাহীন কাঙ্ক্ষিত কমিটির নাম ঘোষণা করেন। এতে লাল মিয়াকে সভাপতি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকার,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামকে নির্বাচিত করে ৭১ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, সাধারণ সম্পাদক একাধিক থাকায় পরে পদটি আনোয়ার হোসেন সরকারকে দেয়া হয়।
এক বিশেষ বিবৃতিতে জননেতা কওছর আজম হান্নু বলেন, আগামী দুই বছরের জন্য এই কমিটির মেয়াদ কাল। দলকে সুসঙ্গঠিত করার লক্ষ্যে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় পল্লী বন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে উন্নয়নের কথা এবং ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর উন্নয়নের কথা জানান দিতে। কারণ তিনি সুন্দরগঞ্জের এমপি হওয়ার পর থেকে আমরা পেয়েছি সুশাসন,শান্তি,উন্নয়ন ইত্যাদি। তাই আগামীতেও ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীকে চাই। পদ পেয়ে সভাপতি লাল মিয়া জানান, ১৯৯০ সাল থেকে যখন রাজনীতি বুঝি তখন থেকে পল্লীবন্ধু এরশাদের আদর্শ কে বুকে লালন করে আসছি। দলকে এগিয়ে নিতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকার বলেন, জাতীয় পার্টিকে ভালোবেসে সমর্থন করে আসছি। পদ পেয়ে কাজ করার আগ্রহ অনেক বেড়ে গেল। ভালো কিছু দলকে উপহার দেব এমনটাই প্রত্যাশা।

