মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর ভূমিহীনদের দিয়েছে নতুন প্রাণের সঞ্চার । জমিসহ আধা-পাকা ঘর পেয়ে খুশি ভূমিহীন গৃহহীন পরিবারগুলো। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের কালুর পাড়া,খোলাবাড়ী, পূর্ব গাবগাছী,পশ্চিম গাবগাছী,জামিরা এলাকায় মুজিব শতবর্ষের ঘর নির্মাণাধীন রয়েছে।
ঘরের কাজের মানের বিষয়ে ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান জানান, এখানে কাজের মান খুবই ভালো। আমার ইউনিয়নের অসহায় ভূমিহীন মানুষেরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অনেক খুশী। তাদের ম্লান মুখের হাসিতে যেন আনন্দের গোলাপ ঝরে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম জানান, ২০২২/২৩ অর্থ বছরের মুজিব বর্ষের ২৭৩ টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। ঘরগুলো বিভিন ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। এই ঘরগুলো নির্মাণকাজে প্রথমে কাকড়া গাড়ি যোগে পরে নদী পরা হয়ে অতঃপর ঘোড়ার গাড়িতে মালামাল নির্দিষ্ট স্থানে পৌছাচ্ছে। ঘরের মান নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার কমিটি করে দিয়েছেন। কমিটির সদস্যরা মাঠ পর্যায়ে ঘরগুলো দেখভাল করছেন।
উল্লেখ্য, নির্মিত ঘরগুলো বাথরুম , গোসলখানা, বারান্দাসহ ২ কক্ষ বিশিষ্ট প্রতিটি আধা-পাকা ঘরের নির্মাণ ব্যয় ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা।

