ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের পাওয়ার কারে উঠতে না দেওয়ায় দুষ্কৃতিদের হামলার শিকার অপারেটর, মাথায় ১০ সেলাই

NewsDay 24
মার্চ ১৩, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ভ্রাম‍্যমান প্রতিনিধি :
চট্টগ্রাম মেইল ট্রেনের পাওয়ার কারে উঠতে না দেওয়ায় অপারেটরকে মেরে রক্তাক্ত করেছে দুষ্কৃতিরা ।
আহত পাওয়ার কার অপারেটর ওয়াসিমকে সিআরবি রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রোববার (১২ মার্চ) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মেইল ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। এ সময় কয়েকজন যুবক ট্রেনের পাওয়ার কারে উঠতে চাইলে পাওয়ার কার অপারেটর ওয়াসিম তাদের নামিয়ে দেন। এ নিয়ে তর্কের জেরে ট্রেন নরসিংদী স্টেশনে পৌঁছলে আরো কয়েকজন মিলে ওয়াসিমকে মারধর করেন।
পরে আহত ওয়াসিমকে চট্টগ্রামের সিআরবি রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ১০টি সেলাই করা হয়েছে।
এই ঘটনায় আহত ওয়াসিম রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন।
আহত ওয়াসিম বলেন, পাওয়ার কারে যাত্রী উঠা নিষিদ্ধ। আমি তাদের পাওয়ার কারে উঠতে না দেওয়ায় মেরে মাথা ফাঠিয়ে দিয়েছে। আমার মাথায় ১০টি সেলাই লেগেছে। আমি এর বিচার চাই।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।