সম্প্রতি অনুষ্ঠিত মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন-সিবিএ এর দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি (২০২৩-২০২৪) নির্বাচনে মোহাম্মদ আইয়ুব সভাপতি এবং মোঃ হামিদুর রহমান সাধারন সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী কমিটির পূর্ণ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে মর্মে সাংগঠনিক প্যাডে সাধারন সম্পাদক হামিদুর রহমান স্বাক্ষর করে ১২-০৩-২০২৩ তারিখে নোটিশ দিয়েছেন। সাধারন সভায় অনুমোদিত ইউনিয়নের কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠানের লক্ষে গঠিত নির্বাচন কমিশন ১২-০৩-২০২৩ ইং তারিখে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন-সিবিএ এর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা করেন।
এই কমিটিতে কার্যকরী সভাপতি মোঃ শাহাজাহান, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ফয়েজ মোঃ মাসুদ, জমিল আহমদ, যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক জহির উদ্দিন মোঃ আকবর, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ, অর্থ সম্পাদক মুহাম্মদ ইউছুপ আলী, দপ্তর সম্পাদক বাবু রনি কর, প্রচার সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন নির্বাচিত বলে ঘোষনা করা হয়।

