রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগে নব-নিয়োগপ্রাপ্ত পয়েন্টসম্যানদের দিনব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তার কার্যালয়ে ৫৫ জন নব-নিয়োগপ্রাপ্ত পয়েন্টসম্যানদের এ ইনহাউজ প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো. আবিদুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) তারেক মুহাম্মদ ইমরান, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ইতি ধর এবং ডিএসটিই মো. জাহেদ আরেফিন পাটোয়ারি তন্ময়।
দিনব্যাপী ইনহাউজ প্রশিক্ষণে ডিআরএম মো. আবিদুর রহমান প্রোজেক্টরের মাধ্যমে রেলওয়ে রুট ম্যাপ, জোন, বিভাগ, ট্রেন অপারেশন, রেল ট্র্যাক, স্লীপার,ব্যালাস্টসহ উৎসাহমূলক লেকচার প্রদান করেন। পরে বিভিন্ন প্রকার পয়েন্ট কিভাবে অপারেট করতে হয়, সে সম্পর্কিত বিভিন্ন ভিডিও ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ডিটিও তারেক মুহাম্মদ ইমরান।
এরপর ডিসিও ইতি ধর রেলওয়ে বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে লেকচার এবং ডিএসটিই মো. জাহেদ আরেফিন পাটোয়ারি তন্ময় পয়েন্ট অপারেশনের সঙ্গে সিগনালিং বিষয়সমূহ ব্যাখ্যা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল পিম্যানদের হাতে ‘পয়েন্টসম্যানদের দায়িত্ব ও কর্তব্য’ বই তুলে দেওয়া হয়।

