ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

আলেক উদ্দিন (জয়পুরহাট জেলা প্রতিনিধি)
মার্চ ১৬, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৫ই মার্চ ২০২৩ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান, উপজেলা পরিবার কল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল আলামিন ইসলাম, কালাই পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম হামিদুল ইসলাম, উপজেলা সবমায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার গোলজার হোসেন, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ প্রমুখ।

এ সময় উপজেলার ভোক্তাবৃন্দ, ব্যবসায়ীগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় ভোক্তাদের অধিকার বিষয়ে সচেতনতা মূলক কথা বলে সভা সমাপ্ত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।