ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাই উপজেলা মডেল মজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

আলেক উদ্দিন (জয়পুরহাট জেলা প্রতিনিধি)
মার্চ ১৬, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক বাস্তবায়নে ১৬ই মার্চ ২০২৩ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মানীয় প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি’র সভাপতিত্বে ভার্চুয়ালে জেলা, উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে গণ ভবন ঢাকা থেকে একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর কালাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নব নির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বিষয় বস্তু ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, পৌর মেয়র রাবেয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রতনা রশিদ, উপ-বিভাগীয় জয়পুরহাট জেলা গণপূর্ত বিভাগের প্রকৌশলী কাউছার মোঃ আব্দুল ওয়াহেদ, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড
সুপার ভাইজার রবিউল ইসলাম।

১৩ কোটি ৬ লক্ষ টাকা ব্যায়ে তিন তলা বিশিষ্ট মসজিদ নির্মাণ করা হয়েছে। দৃষ্টি নন্দন ও অত্যাধুনিক মসজিদটিতে এক সাথে প্রায় হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারবে এছাড়াও মসজিদে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামী গবেষণা কেন্দ্র ও ইসলামী লাইব্রেরী, অটিজম কর্নার, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, হিফযখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা, সহজ কুরআন শিক্ষা ও গণশিক্ষা কেন্দ্র, দ্বীনি এবং ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য সভাকক্ষ, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, দেশী-বিদেশী মেহমানদের জন্য অতিথিশালা, মৃতদেহ গোসল ও জানাযা
নামাযের ব্যবস্থা, সময়ের চাহিদা মোতাবেক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি উপজেলা পরিষদের অভ্যন্তরে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত।

এসময় উপজেলা সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নের্তৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারীগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।