
।।খোকার গল্প।।
-আশরাফ চৌধুরী।
প্রমত্তা এই পদ্মাপাড়ের
একটি দামাল ছেলে,
সবার ভাল চাইতো সদা
চলতো হেসে খেলে।
বান-তুফানের নিঠুর দিনে
থাকতো সবার পাশে,
সবাই যেন তার প্রিয়জন
দুঃখ পেলেও হাসে।
সবার চোখে মানিক ছিল
ছেলেটির নাম খোকা,
নিজের স্বার্থ বিলিয়ে দিত
ভাবত সবাই বোকা।
যখনই কেউ দাবিয়ে দিত
গরিব কারো অধিকার,
বুক চিতিয়ে দাঁড়ায় খোকা
রুখতে ওসব অবিচার।
তার হৃদয়ের স্বপন ছিল
মুক্ত হবে এদেশ,
বৃটিশ আর পাক শাসনের
করবে অবশেষ।
খোকা এবার মুজিব হলেন
আম জনতার নেতা
তাই প্রতিবাদে গর্জে উঠেন
নিয়ম ভাঙ্গে যেথা।
দিনে দিনে মুজিব হলেন
বঙ্গবন্ধু সবার,
মার্চ মাসে ডাকটা দিলেন
দেশ মুক্ত হবার।
ছাত্র শ্রমিক কৃষক মজুর
সবাই ছুটে এল,
হানাদারদের হারিয়ে দিয়ে
এদেশ মুক্ত হল।
কাব্যগ্রন্থ: যেমন তেমন এমন।
প্রকাশকাল: অমর একুশে গ্রন্থমেলা ২০২১।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD