ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এ কে খান মোড়ে মোটরসাইকেলের পিছনে ট্রাকের ধাক্কা, আরোহী নিহত

NewsDay 24
মার্চ ১৮, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ভ্রাম‍্যমান প্রতিনিধি :
চট্টগ্রাম নগরের একে খানে মোড়ে ট্রাকের ধাক্কায় মো. সাজ্জাদ (৩৬) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহমুদ (৪০) নামে সেই মোটরসাইকেলের চালক।
শনিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ জোরারগঞ্জ থানার করেরহাট আদর্শ গ্রামের মো. শাহজাহানের ছেলে।
পুলিশ জানায়, এ কে খান মোড় এলকায় একটি ট্রাক চলন্ত অবস্থায় অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী সাজ্জাদ রাস্তায় ছিটকে পড়েন।
পরে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ কে খান মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায অপর একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে চমেক হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।