ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুরগির ওজনে কারচুপি, তিন দোকানীকে জরিমানা

NewsDay 24
মার্চ ১৮, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ভ্রাম‍্যমান প্রতিনিধি :
মুরগির ওজনে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় নগরের বহদ্দারহাট ও আগ্রাবাদ চৌমুহনী কর্ণফুলী বাজারের তিন মুরগি ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৮ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুজ্জামান বলেন, মূল্যতালিকা না থাকায় নগরের বহদ্দারহাট বাজারে দুই মুরগির দোকানকে ১০০০ টাকা করে মোট ২০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওজনে কম দেয়ায় নগরের চৌমুহনী কর্ণফুলী বাজার এলাকার একটি মুরগির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, সবজি, মাছ ও মুদিবাজারে তদারকি করা হয়।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।