ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য মনোনিত হলেন আয়ান শর্মা

এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম শহরে কর্মরত হাটহাজারীর সাংবাদিকদের নিয়ে গঠিত ‘হাটহাজারী সাংবাদিক ফোরাম’এর নির্বাহী সদস্য’ মনোনিত হয়েছেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক এবং আলোকিত চট্টগ্রামের সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা।

কমিটির অন্যান্য নির্বাহী সদস্য হলেন প্রথম আলোর রিপোর্টার গাজী ফিরোজ শিবলী, সি প্লাসের সম্পাদক আলমগীর অপু, এনটিভির রিপোর্টার আরিচ মোহাম্মদ শাহ ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল।

১৬ মার্চ, বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে হাটহাজারীর অধিবাসী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন এ সংগঠনে সভাপতির দায়িত্ব নিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী আবুল মনসুর এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, মাহাবুল আলম,  প্রবীণ সাংবাদিক মাখন লাল সরকার, এনটিভির ব্যুরো প্রধান সামশুল হক হায়দরী ও বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।