চট্টগ্রাম চান্দগাঁও সিএন্ডবি বালুরটালে আরএফ কনভেনশন হল এর শুভ উদ্ভোধন করা হয়েছে। রবিবার রাত নয় টায় জমকালো অনুষ্ঠান ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান দিয়ে এই কনভেনশন হল এর শুভ উদ্ভোধন করা হয়।
উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সিডিএ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগ নেতা আবদু ছালাম। অনুষ্ঠানে আর এফ কনভেনশন হল এর স্বাত্বাধীকারী জনাবা ফেরদৌস বেগম বলেন এইখানে বিয়ে, জম্মদিন, আকিকা, পার্টি সহ সব ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে, এই আর এফ কনভেনশন হলে কমপক্ষে তিনশত লোকের খাবার একসাথে পরিবেশন করা সম্ভব।
পাশাপাশি পারকিং সুবিধা সহ অনন্য সুবিধা থাকবে। পুরো কনভেনশন হল টি সার্বক্ষণিক সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত থাকবে। আর এফ কনভেনশন হলটির শুভ উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিতিত ছিলেন, বিজিএম এর সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, চান্দগাঁও ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল, মোহরা ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মামুন, মোহাম্মদ ফিরোজ মিয়া রুহিত, সিরাজ মিয়া রাহাত, মোহাম্মদ নাসের সহ প্রমুখ।

