ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান

আলেক উদ্দিন (জয়পুরহাট জেলা প্রতিনিধি)
মার্চ ২৩, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

উপজেলায় চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে আরও ৫০০ পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তাদের এই ঘর দেয়া হয়েছে।

বুধবার (২২মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে  ভূমিহীন- গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের উপকারভোগী পরিবারগুলোর কাছে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তরের মাধ্যমে দেশের ৯টি জেলার ২১১টি উপজেলা সম্পূর্ণরূপে ভূমিহীন-গৃহহীন মুক্ত হচ্ছে। এর মাধ্যমে মোট ২ লাখ ১৫ হাজার ৮২৭টি ঘর দেয়া হবে। এর আগে তিন দফায় এক লাখ ৮৫ হাজার ১২৯টি পরিবারকে জমিসহ ঘর দেয়া হয়।

গৃহপ্রদান এর ধারাবাহিকতায় কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নে ১টি জিন্দারপুর ইউনিয়নে ১০টি, উদয়পুর ইউনিয়নে ৪টি, পুনট ইউনিয়নে ৬টি, মাত্রাই ইউনিয়নে ৪টি সহ আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ে নবনির্মিত ২৫টি বাড়ীর কবুলিয়ত দলীল, নাম জারি, জমি ও গৃহ
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইউএনও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, সহকারী কমিশনার (ভূমি) মহোদয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করেন।

এই উপলক্ষে কালাই উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।

সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন সাবানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ হাসান আলী, উপজেলা পল্লী বিদ্যুৎ শাখার ডিজিএম হামিদুল ইসলাম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম. শওকত হাবিব তালুকদার লজিক, প্রতিবন্ধী উপকারভোগী সুজাউল ইসলাম ও তৃতীয় লিঙ্গ উপকারভোগী তাজুল ইসলাম।

বক্তব্যের শেষে কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নে ১টি জিন্দারপুর ইউনিয়নে ১০টি, উদয়পুর ইউনিয়নে ৪টি, পুনট ইউনিয়নে ৬টি, মাত্রাই ইউনিয়নে ৪টি সহ আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ে নবনির্মিত ২৫টি বাড়ীর কবুলিয়ত দলীল, নাম জারি, জমি ও গৃহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইউএনও মহোদয় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, সহকারী কমিশনার (ভূমি) মহোদয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।