ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এমপি দীপংকর

মেহেদী ইমাম (রাঙামাটি প্রতিনিধি)
মার্চ ২৩, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব শতবর্ষ উপলক্ষে রাঙামাটিতে সুবিধাভোগীদের মাঝে জমির দলিল সহ প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তরকালে এসব কথা বলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি)।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে শহরের জিমনেসিয়াম মিলনায়তনে সারাদেশের ন্যায় একযোগে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সুবিধাভোগীদের মাঝে এসব ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন (রোমান), মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চাচ্ছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে যেন মানুষগুলো সামনে এগিয়ে যেতে পারে। পাশাপাশি দারিদ্র্য নিরসনের লক্ষ্য জনসাধারণের কল্যাণে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী পার্বত্য এলাকার জন্য বিশেষ একটি ঘর ডিজাইন করেছেন সেটি হচ্ছে মাচাং ঘর। ভৌগলিক কারণে পার্বত্য এলাকায় পানির সমস্যা ও পরিবহণ খরচ বেশি। সেই সমস্যাগুলো দূরীকরণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ইউপি চেয়ারম্যানদের মাচাং ঘর নির্মাণের পরামর্শ দেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ পর্যায়ে রাঙ্গামাটির ৮টি উপজেলার মধ্যে রাঙ্গামাটি সদরে ৮৪টি, বাঘাইছড়িতে ৮০টি, লংগদুতে (৩য় পর্যায়ের ৪০টিসহ) ৮৩টি, নানিয়াচরে ২৭টি, বরকলে ৪০টি, রাজস্থলীতে ১৪টি, জুরাছড়িতে ৭০টি এবং কাউখালিতে ৪১টিসহ মোট ৪৩৯টি ঘর হস্তান্তর করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।