ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে আরো ৫’শ পরিবার

মাইদুল ইসলাম (গাইবান্ধা জেলা প্রতিনিধি)
মার্চ ২৩, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে আরও ৫০০ পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তাদের এই ঘর দেয়া হয়েছে।বুধবার (২২মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে ভূমিহীন- গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

চতুর্থ পর্যায়ে উপজেলায় ৫০০ টি পরিবারের মধ‍্যে ২৮৯ টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ এর সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সাংসদ সদস‍্য এমপি ব‍্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।

যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা সহকারি কমিশনার ভূমি মাসুদুর রহমান, উপজেলা পৌকশলী কর্মকর্তা শামসুল আরেফিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, সুুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান সহ উপজেলার সকল কর্মকর্তা,কর্মচারী ও সুবিধাভোগী পরিবারগণ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।