ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইউপি সদস্য রফিকুল আলম এর শুভেচ্ছা বার্তা

আলেক উদ্দিন (জয়পুরহাট জেলা প্রতিনিধি)
মার্চ ২৫, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জয়পুরহাটের মাত্রাই উপজেলার ১নং মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও ৮ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য মোঃ রফিকুল আলম চৌধুরী (ধলু) ।

তিনি বলেন দেশের ভেতরে এবং বাইরে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারনকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের জানাই সালাম।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।