ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে ইমাম মুয়াজ্জিনদের মাঝে জেলা প্রশাসকের ইফতার সামগ্রী বিতরণ

মেহেদী ইমাম, রাঙামাটি প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৩ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন রাঙামাটি জেলা প্রশাসক।

শনিবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ১৫০জন ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী, রাঙামাটি জেলা ইমাম সমিতির সভাপতি কারী ওসমান গনী চৌধুরী, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের অর্থায়নে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা সদর এলাকার মসজিদসমূহের ১৫০জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে ছোলা, চিনি, খেজুর, পেয়াজ, তৈল সহ বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।