জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬শে মার্চ ২০২৩ রবিবার ভোর বেলায় ৩১ বার তপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা ঘটানো হয়। সূর্যদ্বোয়ের সাথে সাথে স্বাধীনতার যুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধার সাথে কালাই বাসষ্ট্যান্ড উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে ও বাংলাদেশের উন্নয়নে অগ্রযাত্রা, বাংলাদেশের অলংকার স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, কালাই থানা, আওয়ামীলীগ, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, পৌর বিএনপি, হাসপাতাল, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণের শেষে ১ মিনিট নিরবতা পালনের পর শহীদগণের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ মঙ্গলের উদ্দেশ্যে দোয়া করা হয়।
স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় শান্তির দূত পায়রা উড়ানোর পর অত্র কলেজ মাঠে, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, স্কাউট, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুজকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব, স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন উক্ত আলোচনা সভার সভাপতি ইউএনও মহোদয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। সভা শেষে বীর মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন প্রমুখ।
স্মৃতিচারণ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দের মাধ্যমে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
এসময় সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

