চট্টগ্রামের হালিশহর বি-ব্লক এলাকায় আধিপত্ত্ব বিস্তারকে কেন্দ্র করে ছুরি আঘাতে আহত হয়েছেন ২৬নং ওয়ার্ড ছাত্রলীগের অর্থ সম্পাদক মোঃ নিজাম উদ্দীন (২০)। আহত নিজাম উদ্দীনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানান ২৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দীন জিতু।
ঘটনার বিষয়ে ফরহাদ উদ্দীন জিতু জানায় “আজ (২৬শে মার্চ) বিকাল ৫.৩০ মিনিটে পূর্ব শত্রুতার জেড় ধরে নিজাম উদ্দীন এর উপর হামলা চালায় নাহিদুল ইসলাম মজুমদার এর অনুসারী অন্তর, হৃদয়, সানজিদ, তাকবির হোসেন ইমন, নয়নসহ আরো বেশ কয়েকজন সন্ত্রাসীদল। হামলা চলাকালে স্থানীয় মুরুব্বিরা ছুটে এলে আহত নিজাম উদ্দীনকে ছেড়ে চলে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে ইফতার শেষ করে ঔষধ কিনতে ডাক্তার দোকানে যাওয়ার পথে নিজামকে ছুরি মারে অন্তর।
অন্তর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। অন্তর এর এই অপকর্মের কারনে তাকে খুব দ্রুত বহিঃস্কার করা হবে।”
এই ঘটনার বিষয়ে হালিশহর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান “সংঘর্ষের ঘটনা আমরা শুনতে পাইনি, এই বিষয়ে কোনো ধরনের অভিযোগও কেউ করেনি। কেউ যদি অভিযোগ করে তবে সেক্ষেত্রে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

