ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিড়ালছানার লোভ দেখিয়ে শিশু অপহরণ

NewsDay 24
মার্চ ২৮, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ভ্রাম‍্যমান প্রতিনিধি :
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা রোড এলাকায় বিড়ালছানা দেওয়ার লোভ দেখিয়ে আবিদা সুলতানা আয়নী (১০) নামে এক শিশুকে অপহরণ করার অভিযোগে মামলা করা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শরমিন জাহানের আদালতে শিশুটির মা বিবি ফাতেমা বাদী হয়ে মামলা করেন।
এতে মোহাম্মদ রুবেল নামের স্থানীয় এক তরকারি বিক্রেতাকে আসামি করা হয়েছে। বাদীকে আইনি সহায়তা দিচ্ছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন।
বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, মামলার আবেদন করা হলে বাদীর বক্তব্য গ্রহণ করেন আদালত। মামলাটি আদালত পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, শিশু আবিদা সুলতানা আয়নী নগরের পাহাড়তলী কাজীর দীঘি সাগরিকা রোড এলাকার একটি বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী। মা পোশাক কারখানায় কাজ করেন।
বাবা একই পেশায় ঢাকায় কর্মরত। গত ২১ মার্চ স্কুলের যাওয়ার পথে তাকে বিড়ালছানা দেওয়ার লোভ দেখিয়ে স্থানীয় তরকারি বিক্রেতা মো. রুবেল অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে গত ৭ দিন যাবত শিশুটি বাসায় ফেরেনি।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শিশুটির মা-বাবা পৃথক থাকেন। শিশুটি বাসা থেকে বেরিয়ে যেতে সিসিটিভির ফুটেজ দেখা গেছে। সবকিছু মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।