ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুরগীর দামে কারচুপি, জরিমানা গুনলেন দোকনি

NewsDay 24
মার্চ ২৮, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ভ্রাম‍্যমান প্রতিনিধি :
রমজানে নিত্য পন্যের বাজার তদারকিতে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে নগরের কাজীর দেউড়ি কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের অসঙ্গতি পাওয়ায় এক মুরগি বিক্রেতাকে ৫ হাজার জরিমানা করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ সাংবাদিকদের বলেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করছে।
এরই অংশ হিসেবে আজ কাজীর দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এতে ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যে অসঙ্গতি পাওয়ায় এক মুরগি বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
এছাড়া মাছ এবং সবজি বিক্রেতাদের সতর্ক করা হয়।
তিনি আরও বলেন, রমজানের মধ্যে চট্টগ্রামের বাজার যাতে স্থিতিশীল থাকে এবং পণ্যের দাম নিয়ে কোন মধ্যস্বত্বভোগী যেন বাজারকে অস্হিতিশীল করতে না পারে সেজন্য বাজার তদারকিতে মাঠে কাজ করছে বিভিন্ন সংস্হার ৪০টি মনিটরিং টিম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।