ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ডাস্টবিনে মিলল মানুষের কাটা হাত

NewsDay 24
মার্চ ২৯, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ভ্রাম‍্যমান প্রতিনিধি :
চট্টগ্রাম নগরের একটি ডাস্টবিন থেকে একটি মানুষের কাটা হাত উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার নগরের খুলশী থানার জাকির হোসেন রোডসংলগ্ন ঢেবার পাড় এলাকা থেকে হাতটি উদ্ধার করে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ডাস্টবিন পরিষ্কার করার সময় কাটা হাতটি দেখে পুলিশকে খবর দেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, হাতটি কনুই থেকে কাটা। সেটি ব্যান্ডেজের কাপড় মোড়ানো। সেলাইও রয়েছে। দুর্ঘটনায় কেউ গুরুতর আঘাত পাওয়ার পর হাতটি কেটে বিচ্ছিন্ন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আশপাশের কোনো হাসপাতাল থেকে ক্লিনিক্যাল বর্জ্যের সঙ্গে সেটি ডাস্টবিনে ফেলা হতে পারে।
বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।