ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাসপোর্ট-এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার

NewsDay 24
মার্চ ৩০, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট-এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট তৈরির জালিয়াতি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ।

মঙ্গলবার (২৮ মার্চ ) বিকেলে ঢাকার আগারগাঁও এর পাসপোর্ট অফিসের সামনে বন্ধু টেলিকম নামে একটি দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. রাজু শেখ (৩২), মো.মাহমুদুল রিয়াদ (২৪) ও  নয়ন শেখ (২১)।
সিএমপির গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আগারগাঁও এর পাসপোর্ট অফিসের সামনে বন্ধু টেলিকম নামে এক দোকানে অভিযান চালিয়ে এ জালিয়াতি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বছর খানেক ধরে তারা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট,এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে আসছে। অভিযানে তাদের কাছে থাকা জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত রোহিঙ্গাদের জন্য ৩টি এনআইডি ও ৫টি জন্মনিবন্ধন সার্টিফিকেট জব্দ করা হয়েছে।
এছাড়াও জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।