ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বৈশ্বিকভাবে জ্বালানির দাম কমলে দেশেও গ্যাস, বিদ্যুতের দাম কমবে: তৌফিক-ই-এলাহী

নিউজ ডেস্ক
মার্চ ৩০, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

গত ১৮ জনুয়ারি শিল্পখাতে গ্যাসের দাম ১৭৯% পর্যন্ত বাড়ায় সরকার। চলতি বছরের শুরু থেকে খুচরা পর্যায়ে বিদ্যুতের দামও তিন দফায় ১৫% বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য হ্রাসের প্রবণতা আরও কয়েক মাস অব্যাহত থাকলে স্থানীয় বাজারেও গ্যাস ও বিদ্যুতের দাম কমে আসবে।

বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘এমপাওয়ারিং বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্য অস্থিরতা এবং এলএনজি আমদানির কারণে বাংলাদেশে এর প্রভাবের কথা বলে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ গত ১৮ জানুয়ারি শিল্পখাতে গ্যাসের দাম ১৭৯% পর্যন্ত বাড়ায়। চলতি বছরের শুরু থেকে খুচরা পর্যায়ে বিদ্যুতের দামও তিন দফায় ১৫% বাড়ানো হয়েছে।

চলমান সেচ ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি প্রসঙ্গে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সরকার গ্যাস আর বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ বাড়িয়েছে যা বিদ্যুতের চাহিদা মেটাতে সহায়তা করছে। “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সামনের দিনে জ্বালানির বৈশ্বিক বাজারে প্রভাব না ফেললে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি এখনকার মতোই ভালো থাকবে,” বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।