ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রেলওয়ের অভিনন্দনপত্র পেল সেই ট্রেনচালক নাজমুল আলম

NewsDay 24
মার্চ ৩০, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রেলওয়ের অভিনন্দনপত্র পেল সেই ট্রেনচালক নাজমুল আলম।
রেলওয়ে সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর মহানগর গোধুলী ট্রেনটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় লোকোমাস্টার নাজমুলের দক্ষতায়।
চট্টগ্রামের ভাটিয়ারি পয়েন্টে প্রায় ২০০ মিটার রেললাইন বেঁকে গিয়েছিল। সেই বাঁকা রেললাইনের ওপর ট্রেনের গতি কমিয়ে চালিয়ে নিয়ে গিয়েছিলেন নাজমুল আলম। একই ট্রেনে তার সহকারী চালক হিসেবে ছিলেন আকবর হোসেন।
দ্রতগতির আন্তঃনগর ট্রেনটিতে প্রায় দেড় হাজার যাত্রী ছিল বলে রেলওয়ে সূত্রে জানা যায়।
চালক নাজমুল,দূর থেকে রেললাইন বেঁকে যাওয়া দেখতে পেয়েছিলেন আর তখনই তিনি ট্রেনটিকে থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে ট্রেনের গতি খুব কমে যায় এবং ধীরে ধীরে যখন ট্রেনটি থামে তখন ট্রেনের শেষ বগি বাঁকা রেললাইন অতিক্রম করে।
সেদিনের ঘটনাটি প্রতিবেদন আকারে ১ মার্চ বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ প্রকাশিত হয়েছিল।
গত ২৭ মার্চ (সোমবার) রেলওয়ের পক্ষ থেকে পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান ট্রেনচালক নাজমুল আলম কে অভিনন্দনপত্র প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী/লোকো/চট্টগ্রাম জাহিদ হাসান, রেলওয়ে লোকো রানিং কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
নাজমুল আলম গণমাধ্যম কে ধন্যবাদ জানিয়ে বলেন, সেদিন আপনারা নিউজ করেছিলেন। ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল। দেশবাসী তা জানতে পেরেছে। আজ সেই ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে আমাদের অভিনন্দনপত্র দেওয়া হয়েছে। এমন সম্মান পেলে আমাদের ভালো লাগে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।