“চিনস আমারে” বলে গত ১০০ বছর আগে যারা গ্রাম, বাজার, রাস্তা গরম করতো, তারা আজ একাকী শুয়ে আছে কবরে। আজ তাদের সেই প্রশ্নের উত্তর দেয়ার মতো কেউ নেই। আসলেই তাদের কেউ চিনেনা আর।
গোরস্থানের সারি সারি কবরের মাঝে তার কবর কোনটা? খুঁজে বের করতে পারেনা তার বংশধরেরাও! অথচ তাদের নাম শুনলে একসময় মানুষের শরীর ঘেমে প্রেসার লো হয়ে যেতো, থরথর করে কাপতো দেহ। অথচ তাদের কবরের উপর দিয়েই আজ শিয়াল কুকুর হেঁটে যায়।
খাটের এক কোনে শুয়ে থাকা প্য্যরালাইজড লিকলিকে বৃদ্ধ মানুষটিও একদিন কথায় কথায় “দেখে নেয়ার” হুমকি দিতো। অথচ আজ তাকেই দেখার কেউ নেই। সন্তানেরাও তার খোঁজ নেয় না।
আমাদের নাম, জোশ, খ্যাতি, যোগ্যতা, প্রাচুর্য, অহমিকা, বড়ত্ব, ব্যস্ততা এই সমস্ত পরিচয়গুলি চিরতরে বিলিন হয়ে যাবে হঠাৎ করে! আমরা যা কিছুই অর্জন করিনা কেনো উপরোক্ত সবকিছু এপারে রেখেই ওপারের উদ্দেশ্যে এক লম্বা সফরে রওনা দিতে হবে একাকি... যার কোনো শেষ নেই!
মানুষ ভুলে যায় তার অতীত, ভুলে যায় ভবিষ্যৎ, এটাই নিয়ম। তারপরেও মানুষের কত ক্ষমতার দাপট? পরিশেষে মৃত্যুতেই সব ধুয়ে মুছে বিলীন হয়ে যায়।
কুল্লু নাফসিন জাইকাতুল মাউত।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD