ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইচ্ছেমতো দামে পণ্য বিক্রি, মিমি সুপারের দুই প্রতিষ্ঠানকে জরিমানা

NewsDay 24
এপ্রিল ২, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
নিজেদের ইচ্ছেমতো মূল্য বসিয়ে পণ্য বিক্রির অপরাধে নগরের প্রবর্তক মোড়ে মিমি সুপার মার্কেটের দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২ এপ্রিল) দুপুর ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
প্রতিষ্ঠান দুটো— সেফওয়ে সুপার স্টোর ও মনি শাড়ীজ। এরমধ্যে পণ্যের গায়ে আমদানিকারকের স্টিকার না থাকা ও মেয়াদোর্ত্তীর্ণ কসমেটিক্স থাকায়  সেফওয়ে সুপার স্টোরকে ৩০ হাজার ও আমদানি করা কাপড়ের ভাউচার দেখাতে না পারায় মনি শাড়ীজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিদেশি পণ্য হলেও পণ্যের গায়ে আমদানিকারকের কোনো সিল, কাপড়ের ক্ষেত্রে আমদানির কোনও কাগজপত্র দেখাতে পারেননি বিক্রেতারা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ইচ্ছেমতো দামে পণ্য বিক্রি, আমদানি তথ্য, ক্রয়-বিক্রয় রশিদ দিতে না পারায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।