ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইপিএল খেলা হচ্ছে না সাকিবের

NewsDay 24
এপ্রিল ৩, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তার পরিবর্তে বিদেশি অন্য ক্রিকেটারকে দলে নিতে যাচ্ছে কলকাতা নাইটরাইডার্স।
জাতীয় দলের খেলা থাকায় সাকিব না খেলতে পারলেও প্রথমবার আইপিএল খেলার সুযোগ পাওয়া লিটন দাস ঠিকই কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলবেন। তিনি মঙ্গলবার শুরু হতে যাওয়া ঢাকা টেস্টের পর আইপিএল খেলতে যাবেন।
এছাড়া তারকা পেসার মোস্তাফিজুর রহমান ইতোমধ্যে আইপিএল খেলতে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন।
আয়ারল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে থাকায় আইপিএলের শুরুটা মিস করেন সাকিব। ৯ থেকে ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে টাইগাররা। এই ব্যস্ত সূচির কারণে আইপিএল মিস করবেন সাকিব।
যে কারণে সাকিবের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চায় কলকাতা। সাকিবকে সেই অনুরোধই জানানো হয়েছে কলকাতা থেকে। তিনি যদি না খেলেন, তাহলে তারা অন্য বিদেশি ক্রিকেটার নিতে পারে। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সাকিবের দীর্ঘ দিনের সু-সম্পর্কের কারণে তাদের সেই প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।