ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মায়ের বকুনি খেয়ে ঘরছাড়া শিশু, পাঁচদিন পর উদ্ধার করলো পুলিশ

NewsDay 24
এপ্রিল ৩, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় জান্নাতুল ফেরদৌস মাইশা (৯) নামে নিখোঁজ এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত ২৮ মার্চ সন্ধ্যায় লেখাপড়ার জন্য তার মা শাসন করলে বাসা থেকে বের হয়ে যায় মাইশা।
রবিবার (২ এপ্রিল) নগরের হালিশহরের বড়পুকুর পাড় এলাকার শাহ মিয়ার বিল্ডিং থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘসময় ধরে খোঁজাখুজির পর না পেয়ে গত ২৯ মার্চ মাইশার পরিবার হালিশহর থানায় একটি নিখোঁজ মামলা করে। এরপর ছয় সদস্যের একটি অভিযান টিম গঠন করে নগরের মনসুরাবাদ, দেওয়ানহাট, টাইগারপাস, আমবাগান, পলোগ্রাউন্ডসহ বিভিন্ন এলাকায় বসানো সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে মাইশার গতিবিধি অনুসরণ করা হয়। পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নগরের হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহির উদ্দিন বলেন, গত ২৮ মার্চ মাইশা বাড়ি থেকে বের হয়ে রাত ৯টার দিকে নতুন রেল স্টেশনের ৩ নম্বর পিলারে একা বসে থাকে। সেখানে ২ নম্বর পিলারে বসে ছিল মো. টিপু নামের এক ব্যক্তি। টিপু যখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল তাকে অনুসরণ করত থাকে মাইশা। টিপু মাইশাকে তার নাম-ঠিকানাসহ পরিচয় জানতে চাইলে উত্তর দিতে পারেনি। তখন টিপু আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে কোন সাড়া পায়নি। পরে শিশুটির নিরাপত্তার কথা চিন্তা করে তার বাসায় নিয়ে যায়। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।