“ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেনের নেতৃত্বে গাড়ির রেজিষ্ট্রেশন, ফিটনেস ও রুটপারমিট বিহীন যানবাহনের বিরুদ্ধে মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে পুলিশ সুপার কামাল হোসেন আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে ঈদপূর্ব পরিদর্শন ও পরিকল্পনা প্রণয়নমূলক বিশেষ পথসভায় অংশগ্রহণ করেন।
উক্ত পথসভায় পুলিশ সুপার মহোদয় কেন্দ্রীয় বাস টার্মিনালের গুরুত্বপূর্ণস্থান পরিদর্শন করেন। সেই সাথে যাত্রী, চালক ও হেলপারদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু, অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল), টিআই(প্রশাসন), গাইবান্ধা সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

