ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেয়েকে ধর্ষণের মামলায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড

NewsDay 24
এপ্রিল ৪, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
কক্সবাজারে ১৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাবা কামাল হোসেন (৩৫) কে যাবজ্জীবন কারাণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইবুনাল-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় দেন। কামাল হোসেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ঘোনারপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে।
বিকেলে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুরুল ইসলাম সায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে ১০ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার বিজ্ঞ আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ধর্ষকদের মাঝে ভীতি সঞ্চার হবে বলে আশা করছি।
অন্যদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী ইমরুল কায়েস মানিক উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ১০ এপ্রিল রাতে কক্সবাজার সদরের জাহানু বেগমের মালিকানাধীন ভাড়া বাসায় ১৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে কামাল হোসেন। এরপরে কন্যাকে ভয় দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করা হয়। কয়েকমাস পরে কন্যা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে বাবাকে আসামি করে ধর্ষণের শিকার ভুক্তোভোগীর মা বাদী হয়ে মামলা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।