ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আকবরশাহতে পাহাড় ধসে নিহত ৩, আহত ১

NewsDay 24
এপ্রিল ৭, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
নগরের আকবারশাহ এলাকায় পাহাড় ধসের ঘটনায় ৩জন নিহত হয়েছেন। আহত একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো নিখোঁজ আরও পাঁচ থেকে ছয়জন।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে আকবার শাহ থানার বেলতলি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম খোকা (৪৫)।
এদিকে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ইফতারের একটু আগে আনুমানিক বিকেল ৫টা ৪৫ মিনিটে পাহাড় ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এখনো কয়েকজন আটকা পড়ে আছে। ইতোমধ্যে একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন জেলা প্রশাসক। এছাড়াও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।