ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সোনালী মুরগিকে দেশি মুরগি নামে বিক্রি করছে “স্বপ্ন”, ১ লাখ টাকা জরিমানা।

NewsDay 24
এপ্রিল ৮, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সোনালী মুরগিকে দেশি মুরগি নামে ক্রেতা ঠকাচ্ছে চট্টগ্রাম নগরের খুলশীর স্বপ্ন সুপার শপ। দামও রাখছে দেশি মুরগির। তবে এভাবে ঠকাতে গিয়ে ধরা পড়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে। এসময় দেশি মুরগির সঙ্গে সোনালী মুরগি মিশিয়ে বিক্রি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চিনির মূল্য বেশি রাখায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।
একই অভিযানে খুলশীর ঝাউতলা বাজারের সোহাগ সওদাগরের মাংসের দোকানে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রির করার দায়ে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে অন্য একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, স্বপ্ন সুপার শপে দেশি মুরগির সঙ্গে সোনালী মুরগি মিশিয়ে বিক্রি করছে। বিষয়টি নজরে পড়ায় ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অপরদিকে ঝাউতলা বাজারে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করছিল এক বিক্রেতা। তাকেও জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।