চট্টগ্রামের টাইগারপাশ এলাকায় প্রায় এক হাজার গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
৮ এপ্রিল শনিবার দুপুর ২ঘটিকার সময় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফর আলী, চসিক প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর জহিরুল আলম জসিম, খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন হিরন ও ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, রেলশ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রামের সব শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

